চাচোল বাজারে বিধ্বংসী অগুন, পুড়ে ছাই পাঁচটি দোকান
দি নিউজ লায়নঃ চাচোল দৈনিক বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে নষ্ট হলো পাঁচটি দোকান ঘর। সোমবার গভীর রাতে এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুন নিয়ন্ত্রণে করতে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালায়। চাচোল দৈনিক বাজারে পাঁচটি দোকান খুললে ও অন্যান্য দোকানগুলি কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পুলিশ।
চাচোল থানার পুলিশ জানিয়েছে, চারটি মূদিখানার দোকান ও একটি সব্জীর দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের দোকানের কয়েক লক্ষ টাকার সামগ্রী নষ্ট হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন। এদিকে ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী নিরুপম তালুকদার জানিয়েছেন, তার দোকানে প্রায় চার লক্ষ টাকার সামগ্রী মজুত ছিল।সবটাই পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। রীতিমতো মাথায় হাত পড়েছে ওই ব্য্যবসায়ীর।এছাড়াও আরোও চারটি দোকানে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
তবে আধঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা। কর্তব্যরত দমকল কর্মীদের অনুমান, চাঁচল দৈনিক বাজার ঘিঞ্চি অবস্থায় রয়েছে। সুতরাং শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটে থাকতে পারে।

Post a Comment